ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নারীসহ ৩ জনকে প্রকাশ্যে ছুরিকাঘাত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য স্থানে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক কারবারিদের হামলায় নারীসহ তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— মো. সিফাত (২১), মো. রাজু (২৬) ও মোসা. এ্যানি আক্তার (৩০)। আহতদের মধ্যে সিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি শফিকুল ইসলাম (৩৫), সোহেল (৩১) ও জান্নাতুল ফেরদৌস পারীসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় দাপটের সাথে মাদক কেনাবেচা করে আসছিল। বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন তাদের এই মাদক বিক্রিতে বাধা দিলে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শফিকুল ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাধা প্রদানকারীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালীউল্লাহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নারীসহ ৩ জনকে প্রকাশ্যে ছুরিকাঘাত

আপডেট টাইম : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬