ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজির দাম ২০৬০

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 7

ছবি: সংগৃহীত

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানিয়েছে, রাত ৮টার পর থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

একই আদেশে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস সেপ্টেম্বর মাস প্রতি লিটারের দাম ছিল ৭৩.০৯ টাকা। পাশাপাশি বাড়ানো হয়েছে বিক্রেতাদের কমিশনও।

গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অস্থির হয়ে পড়েছে এলপিজির বাজার। অন্তর্জাতিক বাজারদর উর্ধমূখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এতে করে ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

১২ কেজি এলপিজির দাম ২০৬০

আপডেট টাইম : ০৯:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬