ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি ব্যাংকের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 4

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে ১০৯৮টি ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়েছে।

সোমবার লতিবাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত লতিবাবাদ কৃষি ব্যাংক কার্যালয়ে এই ফ্যামিলি কার্ডগুলো প্রদান করা হয়।

কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসাইন, শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানা এবং ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মো. তারেখ পারভেজ।

উপকারভোগীদের প্রতিক্রিয়া ব্যক্ত করে লতিবাবাদ চরপাড়া গ্রামের নুরবানু জানান, অনেক টানাটানির সংসার তাদের। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে তিনি অশেষ আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

একই এলাকার সুবিধাভোগী মুফাসিরা আক্তার বলেন, কার্ডটি পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সুবিধা পাওয়া যাবে, যা সন্তানদের পড়াশোনার খরচ ও সংসারের দৈনন্দিন ব্যয় মেটাতে দারুণ সহায়তা করবে।

অনুষ্ঠানে লতিবাবাদ শাখার সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন উল্লেখ করেন, সমাজসেবা অধিদপ্তর ও কৃষি ব্যাংকের যৌথ প্রচেষ্টায় মাঠপর্যায়ে গ্রাহকদের ব্যাংক হিসাব খোলা ও স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া শেষ করে এই ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ আনন্দিত।

মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম নিশ্চিত করেন, লতিবাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মোট ১১০৮টি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ১০টি কার্ড বিতরণ করেছিলেন। অবশিষ্ট ১০৯৮টি ফ্যামিলি কার্ড আজ ব্যাংক চলাকালীন সময়ের ভেতরেই সুবিধাভোগীদের হাতে সফলভাবে পৌঁছে দেওয়া হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কৃষি ব্যাংকের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ

আপডেট টাইম : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬