ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাতায়াত সহজ করতে নামছে ১০০ বৈদ্যুতিক বাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে মোট ৪০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, বাসগুলো কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত কার্যাদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর অনুমোদনের জন্য প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে।

প্রচলিত উন্মুক্ত দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো সংগ্রহ করা হচ্ছে। গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস ও অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার একটি প্রকল্পের নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এই প্রকল্পের প্রথম পর্যায়ে নারীদের জন্য এই ১০০টি বাস কেনা হচ্ছে।

বিআরটিসি চেয়ারম্যান আরও জানান, নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় স্বামী, ভাই বা সন্তান থাকেন। কিন্তু বাসগুলো কেবল নারীদের জন্য নির্ধারিত থাকায় তাঁদের পুরুষ স্বজনেরা উঠতে পারেন না, ফলে যাত্রীসংখ্যা কমে যায়। এই সংকট কাটাতে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের ভ্রমণের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

এছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার বিষয়টিও ভাবা হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে একটি সামাজিক জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে বিআরটিসির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই ১০০টি বৈদ্যুতিক বাস বহরে যুক্ত হলে শুধু রাজধানী ঢাকায় নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরেও নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করা হবে। এর মাধ্যমে নারীদের গণপরিবহন ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যাতায়াত সহজ করতে নামছে ১০০ বৈদ্যুতিক বাস

আপডেট টাইম : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬