রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ছিলো না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / 17

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ এ পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ছিলো না। যদি থাকতো তাহলে এতো হতাহত হতোনা। জাহাজের চালক বা ষ্টাফরা অতি দ্রুত লঞ্চটি কিনারায় ভিড়িয়ে নোঙর করতো তাহলে বহুযাত্রী মাটিতে নামতে সুযোগ পেতো। কিন্তু সে কাজটিও লঞ্চের চালক ও ষ্টাফরা করেনি।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেইনেন্স বিভাগের পরিচালক লে: কর্ণেল জিল্লুর রহমান (পিএসসি) ঝালকাঠিতে পুড়েযাওয়া লঞ্চটি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরো বলেন, নদীর পানি ব্যবহার করেই পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করা যেতো, সেটিও করেনি তারা। আমাদের তদন্ত কমিটি কাজ করছে, তদন্ত শেষ হলে আগুনের সুত্রপাতের কারণ জানানো হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ছিলো না

আপডেট টাইম : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১