রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডন হককে আটক করে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। ঢাকা মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এর আগে বিভিন্ন সময়ে একাধিক সংস্থা সালমান শাহর মৃত্যুর ঘটনা তদন্ত করে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যু আত্মহত্যাজনিত বলে উল্লেখ করেছিল। তবে তার পরিবার ও ভক্তদের একটি অংশ সেই সিদ্ধান্ত মেনে নেয়নি এবং দীর্ঘদিন ধরে ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর একটি হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যু ঘিরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। নতুন করে হত্যা মামলা তদন্তের দায়িত্ব সিআইডির হাতে যাওয়ার পর ডন হকের গ্রেফতার ঘটনায় সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

আপডেট টাইম : ০৬:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬