২ রাশিয়ানের মধ্যে মারামারি, একজনের মৃত্যু
- আপডেট টাইম : ১২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 3
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অপর জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নিহত কুদরিন সার্গেই (৫৬) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত অপর রুশ নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মদ্যপানের পর দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয়েই গুরুতর আহত হন। পরে তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সার্গেইর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনার একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ লাইট ৭১






















