সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

সারাদেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ। এই কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী পরিবার সুলভ মূল্যে চাল পাবেন। 

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নির্বাচিত কার্ডধারীরা বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ-এপ্রিল) প্রতি কেজি মাত্র ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল সংগ্রহ করতে পারবেন। মূলত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের দাম স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ চালু রাখা হয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যেও বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীকে পুষ্টিসমৃদ্ধ চাল (ফর্টিফায়েড রাইস) এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীকে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র থেকে ওএমএস (Open Market Sale) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

দেশের বর্তমান খাদ্যশস্যের মজুত পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের যেকোনো সময়ের তুলনায় এখন দেশে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামগুলোতে মোট খাদ্যশস্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন (ধানকে চালে রূপান্তর করে হিসাব করা হয়েছে)।

সরকার জানিয়েছে, বর্তমানে অভ্যন্তরীণ সংগ্রহ অভিযান পুরোদমে চলমান থাকায় এবং মজুত সন্তোষজনক হওয়ায় দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচিগুলো আরও কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে খাদ্য মন্ত্রণালয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

আপডেট টাইম : ১২:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬