মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিনের রিমান্ডে ডা. সাবরিনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • / 144

৭১: কোভিড-১৯ টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক সাবরিনা এ চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডা. সাবরিনার জামিন আবেদন বাতিল করে ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান সোমবার এই আদেশ দেন।

তেজগাঁও থানা পুলিশ এদিন সাবরিনাকে আদালতে হাজির করে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে।

অন্যদিকে পুলিশের রিমান্ড আবেদনের বিরোধিতা করে সাবরিনার পক্ষে জামিনের আবেদন করেনে সাইফুল ইসলাম সুমনসহ কয়েকজন আইনজীবী।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে এই চিকিৎসককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে গতকাল (সোমবার) দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ।facebook sharing button 

Tag :

শেয়ার করুন

৩ দিনের রিমান্ডে ডা. সাবরিনা

আপডেট টাইম : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০