সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুকদের জরুরি সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন-এমন ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভ্রমণের সময় নিজের সব ধরনের ব্যয় নির্বাহের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকার ওপর গুরুত্বারোপ করেছে তারা।

সোমবার দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।

এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুকদের জরুরি সতর্কবার্তা

আপডেট টাইম : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬