ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 9

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাজুস-এর নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার অলংকারের দাম ৩ হাজার ৪৪৯ টাকা। 

বাজুস গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দরেই অলংকার বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার অলংকার বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার অলংকারের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার অলংকার বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। ১৮ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমায় বাজুস। এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা

আপডেট টাইম : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬