শিরোনাম :
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা ঘিরে নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / 60
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপির গৃহীত নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে তিনি এ কথা বলেন।
পলাশী মোড় থেকে দোয়েল চত্ত্বর ও বইমেলার পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। শহীদ মিনারের প্রত্যেকটি প্রবেশপথে আর্চওয়ে বসানো থাকবে। যারাই আসবেন আর্চওয়ের ভেতর দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে। শহীদ মিনারে ৪ স্তরে নিরারাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মোতায়েন থাকবে বোম ডিস্পোজাল, সোয়াত টিম, টহল দল, ড্রোন, সরাইবার পেট্রোলিং।
নিউজ লাইট ৭১
Tag :






















