শিরোনাম :
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / 19
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সোয়া ১২টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতিরা ও তার সঙ্গে হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলগণ।
আরও উপস্থিত ছিলেন, ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ প্রশাসন ও গণপূর্তের কর্মকর্তারা।
নিউজ লাইট ৭১
Tag :























