রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা কমতে থাকবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / 17

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে তাপমাত্রা কমতে থাকবে। আগামী ৩ থেকে ৪ জানুয়ারি তাপমাত্রা আরো কমবে।

শনিবার (১ জানুয়ারি) অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানান। এদিন তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি এবং রাজারহাটে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ১৬ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহী ১৩ দশমিক ৮, রংপুরে ১১ দশমিক ৬, খুলনায় ১৫ দশমিক ০ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

তাপমাত্রা কমতে থাকবে

আপডেট টাইম : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২