রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়া শুরু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / 21

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে আজ মঙ্গলবার থেকে ৩ দিন করোনার টিকা দেয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি।স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সোমবার রাতে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবে। ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে নেয়া যাবে দ্বিতীয় ডোজ।

শামসুল হক জানান, গত ১৬ থেকে ১৯ নভেম্বর ঢাকার কড়াইল বস্তি এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল। তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিম্ন আয়ের এলাকাগুলোয় টিকা দেয়া হবে।তিনি আরও বলেন, ‘সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা সব ধরনের পরিকল্পনা নিয়েছি। মঙ্গলবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের সব ওয়ার্ডের যেখানে নিম্ন আয়ের মানুষ বাস করে, সেখানে ওয়ার্ডভিত্তিক একটি করে কেন্দ্র স্থাপন করে জনগণকে টিকা দেওয়া হবে।’

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী সোমবার পর্যন্ত সারাদেশে ৫ কোটি ৫২ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছে। এরইমধ্যে দুই ডোজ টিকা নিয়েছে ৩ কোটি ৫১ লাখ ২০ হাজারের বেশি মানুষ।

সোমবার পর্যন্ত ৬ কোটি ৮৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়া শুরু

আপডেট টাইম : ১২:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১