শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল
- আপডেট টাইম : ০৬:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / 32
মহামারি করোনাভাইরাসের ধাক্কা কিছুটা সামলে প্রায় দেড় বছর পর আগামীকাল (১২ সেপ্টেম্বর) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম ছোট হয়ে গেছে। তাই আপাতত রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরার বিষয়ে ছাড় দিয়েছে। এসব প্রতিষ্ঠান আপাতত শিক্ষার্থীদের ইউনিফর্মের কাছাকাছি রঙের পোশাক পরে স্কুল বা কলেজে আসতে বলেছে।
শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, প্রায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনেক শিক্ষার্থীর স্কুলের পুরোনো পোশাক এখন আর গায়ে লাগে না। অনেকের সাদা পোশাকের রং হলদেটে হয়ে গেছে। এতদিন অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে নতুন পোশাক প্রয়োজন হয়নি।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষা সরঞ্জাম কেনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক পোশাক (স্কুল ড্রেস) বানাতে ব্যস্ত সময় যাচ্ছে শিক্ষার্থী-অভিভাবকদের। বিশেষ করে খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর ড্রেস বানিয়ে থাকে, এমন দর্জি দোকান বা টেইলার্সে দেখা যাচ্ছে বেশি ব্যস্ততা।
নিউজ লাইট ৭১























