শিরোনাম :
দেশের আটটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / 44
দেশের আটটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
জেলাগুলো হচ্ছে-মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, ফরিদপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও পাবনা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজান থেকে আসা পানির ঢল বাংলাদেশের দিকে আসছে। এ কারণে যমুনা-গঙ্গা–পদ্মা ও ব্রহ্মপুত্র অববাহিকায় পানি দ্রুত বাড়ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, এখনো বন্যা পুরোপুরি শুরু হয়নি। তবে নদ–নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে দেশের আটটি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
নিউজ লাইট ৭১
Tag :























