কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা
- আপডেট টাইম : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / 67
কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি না পাওয়ায় হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে আগামী ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে মাছ শিকার করতে পারবেন জেলেরা।
বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সভায় জেলা প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।
হ্রদের মাছের সুষ্ঠু প্রজননের স্বার্থে প্রতি বছর ১ মে থেকে কাপ্তাই হ্রদের সকল প্রকার মাছ শিকার ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। ১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। কিন্তু এ বছর হ্রদের পানি বৃদ্ধি না পাওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে পোনা মাছ ধরা পড়ার শঙ্কা রয়েছে। ফলে এ নিয়ে তিনবার নিষেধাজ্ঞার সময় বাড়ানো হলো।
নিউজ লাইট ৭১























