মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / 107

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের করিম উল্লাহ (৩২) নামের এক যুবক র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতকে কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার ভোররাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে ক্যাম্পে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত করিম উল্লাহ (৩২) নূর আহমদের ছেলে।

র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব-১৫।

এই র‌্যাব কর্মকর্তার ভাষ্য, এ সময় র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুইটি অস্ত্র, চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

আপডেট টাইম : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১