বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / 102

৭১: মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশের ভিত্তিতে আরও ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার।

তাদের সনদ বাতিল করে গত ১৮ অক্টোবর গেজেট জারি করা হয়েছে। এর আগে জামুকার ৬৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল।

সনদ বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন-কুমিল্লার মরহুম সাদেক আলী, আব্দুল গফুর আজাদ এবং চাঁদপুরের মো. শফিকুর রহমান হাওলাদার, মো. ফয়েজ উল্লা খান, মো. নজরুল ইসলাম, মো. খলিলুর রহমান, মৃণাল কান্তি সাহা, নারায়ণগঞ্জের মো. তারা মিয়া, মো. নুরুল ইসলাম, মৃত মো. আব্দুল জলিল, মো. আব্দুল হাকিম।

যশোরের মৃত অমূল্য রতন বিশ্বাস, মৌলভীবাজারের উত্তম দাস, মাগুরার মো. ফুল মিয়া, নীলফামারীর মো. জিএম জুলফিকার, জামালপুরের একেএম ফজলুল হক, নরসিংদীর আব্দুল হাই, চাঁপাইনবাবগঞ্জের মৃত মো. ইসাহাক মিয়া, নওগাঁর মো. আনিছুর রহমান, মো. আনিছুর রহমান খান ও মো. খোরশেদ আলী এবং কুড়িগ্রামের মো. রমজান আলী, মৃত অহিদ আলি মণ্ডল, পাবনার মো. হোসেন আলী, মো. আজিজুল হক, মো. মুক্তার হোসেন, মুহাম্মদ ইসমাইল হোসেন এবং নাটোরের মো. সমসের আলী, মো. মমতাজ আলীর সনদ বাতিল হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল বাতিল করা হয়। এর আগে গত ৭ জুন বিমান বাহিনী ও বিজিবিতে যোগ দেয়ার সময় গেজেটভুক্ত হয়েছিলেন এমন এক হাজার ১৮১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়।

Tag :

শেয়ার করুন

৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার।

আপডেট টাইম : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০