মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি খুব শক্তিশালী বোধ করছি : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / 125

৭১: করোনাভাইরাস ধরা পড়ার ১০ দিনের মাথায় নিজেকে করোনামুক্ত দাবি করে ফের নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গত রোববার (অক্টোবর ১১) মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি তৈরি হয়েছে। তার দেহে এখন আর কোভিড-১৯ নেই। খবর রয়টার্স ও আলজাজিরার।

গতকাল সোমবার (অক্টোবর ১২) তিনি ফ্লোরিডায় সমাবেশ করেন। ওরল্যান্ডো রাজ্যের কাছাকাছি স্যানফোর্ড শহরে আয়োজিত বিশাল ওই নির্বাচনী সভায় অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই।

সমাবেশে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। তাদের অধিকাংশেরই মুখে কোনো মাস্ক ছিলো না এবং তারা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্প উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে মাস্ক ছুড়ে দেন এবং বারবার কোভিড-১৯ রোগ থেকে নিজের সেরে ওঠা নিয়ে কথা বলেন।

ট্রাম্প বলেন, “আমি এই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। তারা বলেছে আমি মুক্ত। আমি খুব শক্তিশালী বোধ করছি।”

প্রায় এক ঘণ্টার বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, “এখানে উপস্থিত প্রত্যেককে আমি চুমু দেব, আমি পুরুষদের এবং সুন্দরী নারীদের চুমু দেব, আমি আপনাদের বিশাল একটি চুমু দেব।”

ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কোনলির দাবি, প্রেসিডেন্টের কাছ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকি নেই। তবে ট্রাম্প করোনা নেগেটিভ হয়েছেন; এমন কোনো তথ্য তিনি দেননি।

৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যে চারটি বড় নির্বাচনী প্রচারে অংশ নেয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের, এর মধ্যে অন্যতম ছিল সোমবারের ফ্লোরিডার নির্বাচনী সমাবেশ।

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নির্বাচনী প্রচার থেকে দূরে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্লোরিডায় প্রচারের মধ্য দিয়ে আবারও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প।

Tag :

শেয়ার করুন

আমি খুব শক্তিশালী বোধ করছি : ট্রাম্প

আপডেট টাইম : ০৬:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০