ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

শীতের আগমনের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় লেপ-তোষক তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। শীতের তীব্রতা পুরোপুরি শুরু না হলেও আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোষক বানাতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তবে তুলা, লেপের কাপড়, ফোমের দাম ও তৈরির মজুরি গত বছরের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জে তুলনামূলক আগেই শীতের আবহ তৈরি হয়। এবারও শীতের আগমনের আগেই লেপ-তোষক তৈরির চাহিদা বেড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষ লেপ-তোষকের দোকানগুলোতে ভিড় করছেন। অন্যদিকে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের মানুষজন উপজেলার বড় বড় কাপড়ের দোকান থেকে কম্বল কিনছেন। তবে তুলা, লেপের কাপড়, ফোম ও মজুরি মিলিয়ে গত বছরের তুলনায় এবার খরচ কিছুটা বেশি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য, কার্তিক-অগ্রহায়ণ মাস থেকেই শীতের অনুভূতি শুরু হয়েছে। সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন অনেকে। এ কারণে শীতের প্রস্তুতি হিসেবে গরম কাপড় কেনার পাশাপাশি লেপ-তোষক তৈরির কাজও বেড়েছে। ফলে কারিগররা আগের তুলনায় বেশি অর্ডার পাচ্ছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শাহজাদপুর উপজেলার যমুনার চরাঞ্চলের তিনটি ইউনিয়নে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীতের প্রকোপ অনুভূত হচ্ছে। শীত থেকে রক্ষা পেতে লেপ-তোষকের চাহিদা বাড়ায় উপজেলা শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামের হাট-বাজারের দোকানগুলোতেও চলছে তৈরির কাজ। অনেকে নতুন লেপ-তোষক তৈরির পাশাপাশি পুরোনোগুলোর কভার পরিবর্তন করে নিচ্ছেন।

চর কৈজুরী বাজারের কারিগর আলআমিন মিয়া বলেন, গত এক সপ্তাহ ধরে শীত অনুভূত হওয়ায় লেপ-তোষকের অর্ডার পাওয়া যাচ্ছে। তবে এবার লেপ তৈরির তুলার দাম গত বছরের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এরপরও অর্ডার আসছে। কাজের চাপে ব্যস্ত সময় পার করছি।

দ্বারিয়াপুর বাজারের ব্যবসায়ী কমল নাথ জানান, শীতের আগমনে লেপ-তোষকের কেনাবেচা বেড়েছে। তৈরি লেপ ও তোষক বিক্রির পাশাপাশি অর্ডারও পাওয়া যাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

আপডেট টাইম : ০৭:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬