ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খরচ ছাড়াই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। তাঁদের বহনকারী প্রথম ফ্লাইটটি ওই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা ছেড়ে যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ ফ্লাইটের উদ্বোধন করবেন। ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজের জন্য যাচ্ছেন। তাঁদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর অন্য কর্মীদের যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। এ কোটায় বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, “স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাচ্ছে।”

এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

খরচ ছাড়াই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

আপডেট টাইম : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬