ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে বড় লাফ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 4

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের একদিন পর সামান্য ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। মঙ্গলবার বিশ্ববাজারে প্রায় ৩ শতাংশ দরপতনের পর বুধবার ধাতুটির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের কারণে আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে, যা স্বর্ণের দামে বড় ধরনের উত্থানের পথ আপাতত বাধাগ্রস্ত করছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৭ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম কমে ৪ হাজার ১৭ দশমিক ২১ ডলারে নেমে এসেছিল। এছাড়া আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৫ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আর্থিক সেবা প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন জানান, মঙ্গলবারের বড় পতনের পর বাজারে একধরনের পুনরুদ্ধারের প্রবণতা কাজ করছে, কারণ অনেক ব্যবসায়ী এই দরপতনের সুযোগে মুনাফা তুলে নিচ্ছেন।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বুধবার ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে:

রুপা: ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে।

প্যালাডিয়াম: ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৫০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে। বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ও বিভিন্ন গ্রেডের মূল্য তালিকা নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা প্রতি ভরি।

২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা প্রতি ভরি।

১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা প্রতি ভরি।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা প্রতি ভরি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

স্বর্ণের দামে বড় লাফ

আপডেট টাইম : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬