ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় চাকরির প্রাথমিক তালিকায় ৩০০ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ বাংলাদেশিকে বাছাই করা হয়েছে। মোট ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে তাঁদের নির্বাচন করা হয়।

রোববার (০৮ নভেম্বর) বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে প্রার্থী বাছাই করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালিত হয়।

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। শিগগিরই তাঁদের নামের তালিকা বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা সরাসরি এসব পরীক্ষা নেবেন। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারি লক্ষ্য পূরণে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দিতে চায় বোয়েসেল।

নির্বাচিত কর্মীদের মালয়েশিয়াগামী ফ্লাইট ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে জানান তিনি।

এ ছাড়া পর্যটন, উৎপাদন ও সেবাযত্ন খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর স্বাস্থ্য পরীক্ষা ও বিমানভাড়াসহ যাবতীয় ব্যয় নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মালয়েশিয়ায় চাকরির প্রাথমিক তালিকায় ৩০০ বাংলাদেশি

আপডেট টাইম : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬