ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরতির পর পর্দায় ফিরছেন বিপাশা বসু

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 3

ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। নির্মাতা হংসল মেহতার নতুন ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি।

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, নাম চূড়ান্ত না হওয়া সিরিজটির শুটিং ইতোমধ্যে শুরু করেছেন বিপাশা। এতে তার সঙ্গে অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে।

সিরিজটির নাম, বিপাশার চরিত্র ও মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। এর চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার। প্রযোজনা করছেন প্রভলীন সান্ধু। তার প্রযোজনা প্রতিষ্ঠান আলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিরিজটি।

ছোট একটি শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজটির গল্প। ধীরে ধীরে শহরটি মহাদেশের অন্যতম বড় হেরোইন ব্যবসার কেন্দ্রে পরিণত হতে থাকে। অপরাধজগতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে জটিল হয়ে ওঠে পরিস্থিতি।

সিরিজে একজন সৎ ও আপসহীন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নিজের বিভাগসহ বাইরে থাকা ক্ষমতাধর ব্যক্তিদের মোকাবিলা করতে হবে। পাশাপাশি সততা ও মানবিক মূল্যবোধের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাকে।

২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর অভিনয়ে তুলনামূলক কম দেখা গেছে বিপাশাকে। ২০২২ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী।

এর আগে ২০২০ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে অভিনয় করেন বিপাশা। এটিই ছিল তার সর্বশেষ উল্লেখযোগ্য পর্দার কাজগুলোর একটি। তারও আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর নতুন এই সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিলেন বিপাশা। তবে নতুন কাজে তাকে কী চরিত্রে দেখা যাবে, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিরতির পর পর্দায় ফিরছেন বিপাশা বসু

আপডেট টাইম : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬