ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করতে যাচ্ছে মেটা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেসবুকে প্রচার বা বিজ্ঞাপন চালানোর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন পদক্ষেপ নিচ্ছে মেটা। বিজ্ঞাপনী পেমেন্ট মাধ্যম হিসেবে মোবাইল আর্থিক সেবা ‘বিকাশ’ যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টদের ধারণা, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের মূল্য পরিশোধের সুযোগ উন্মুক্ত হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের বাধ্যবাধকতা অনেক কমে আসবে। ফলে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ডিজিটাল মার্কেটিং পরিচালনা করা আরও সহজ ও সাশ্রয়ী হবে।

সম্প্রতি বেশ কিছু ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার ‘অ্যাডস ম্যানেজার’-এর পেমেন্ট সেকশনে প্রচলিত কার্ডের পাশাপাশি বিকাশ অপশনটি যুক্ত হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন ব্যবহারকারী এই উপায়ে সফলভাবে বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এতদিন দেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল মেটাতে আন্তর্জাতিক সুবিধাযুক্ত কার্ড ও ব্যাংকিং জটিলতার কারণে অনেক ব্যবসায়ী ভোগান্তিতে পড়তেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য ছিল বেশ ব্যয়বহুল।

তবে বিষয়টিতে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পরীক্ষামূলক এই পদক্ষেপ সফল হলে দ্রুতই সবার জন্য এই ফিচারটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করতে যাচ্ছে মেটা

আপডেট টাইম : ০৭:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬