বাংলাদেশে ভয়ঙ্কর বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’
- আপডেট টাইম : ০৬:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / 97
৭১: এবার ভয়ঙ্কর বেগে বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা জাগাচ্ছে ঘূর্ণিঝড় ‘গতি’। চলতি মাসের শেষে এটি আঘাত হানতে পারে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরই আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষত এখনও শুকোয়নি। এর মধ্যে ঘূর্ণিঝড় ‘গতি’র দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সূত্রটি জানিয়েছে, বঙ্গোপাসগরে ক্রমেই দুটি নিম্নচাপ জোরালো হচ্ছে। এদের মধ্যে একটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘গতি’।
এদিকে ভারতের মুম্বাইয়ে শেষ আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছিল ‘নিসর্গ’।
আবহাওয়াবিদরা জানায়, সেপ্টেম্বর জুড়ে বাংলাদেশের স্বাভাবিকের থেকে ৩৩.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। অক্টোবরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাদের মতে, এ ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা প্রতি বছরই থাকে। একে আশ্বিন কার্তিকের তুফান বলা হয়। এর পাশাপাশি নিম্নচাপের শঙ্কা তো রয়েছেই।






















