বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেএমআই চেয়ারম্যান রাজ্জাক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / 90

৭১: করোনার সুরক্ষা সামগ্রী এন-৯৫ মাস্ক জাতিয়াতির মামলায় ঠিকাদার প্রতিষ্ঠান জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমেটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা তার বিরুদ্ধে মামলা করেন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোভিড–১৯ এর চিকিৎসার সরঞ্জাম কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে জুলাই মাসে আবদুর রাজ্জাককে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। তিনিসহ আরও কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তলবের নোটিশে দুদক জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও বিভিন্ন হাসপাতালে সরবরাহের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা একে অন্যের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ গড়ে তোলেন। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য নেয়া একান্ত প্রয়োজন। তাই মো. আবদুর রাজ্জাক, মো. মতিউর রহমান ও আমিনুল ইসলাম আমিনকে ৮ জুলাই দুদকে হাজির হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়।

Tag :

শেয়ার করুন

জেএমআই চেয়ারম্যান রাজ্জাক গ্রেফতার

আপডেট টাইম : ০৬:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০