মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্লোভেনিয়ায় বাংলাদেশি-পাকিস্তানিসহ আটক ১১৩

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / 109

ছবি-প্রতীকী

৭১: স্লোভেনিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সোমবার ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটক অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি ও পাকিস্তানি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়েছে স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিকা লেস্কোভিচ দেশটির স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্লোভেনিয়ায় এর আগে কখনও এক দিনে একসঙ্গে এত অবৈধ অভিবাসী আটক করার ঘটনা ঘটেনি।  

ধারণা করা হচ্ছে, স্লোভেনিয়া হয়ে তারা ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করছিল।  

এ ঘটনায় স্লোভেনিয়ার জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, এ ঘটনা প্রমাণ করে স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি সুবিশাল চক্র গড়ে উঠেছে।  

Tag :

শেয়ার করুন

স্লোভেনিয়ায় বাংলাদেশি-পাকিস্তানিসহ আটক ১১৩

আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০