বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসের আগেই রাজাকারের আংশিক তালিকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / 97

প্রতীকী ছবি

৭১: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে এ সংক্রান্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির উপকমিটি।

রোববার (২৭ সেপ্টেস্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপকমিটির আহ্বায়ক সভাপতি শাজাহান খান।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের আগেই রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা হবে। এরই মধ্যে এ-সংক্রান্ত উপকমিটি কাজ শুরু করেছে। তারা সংসদ সদস্যদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান আছেন, তাদের নিয়ে কাজ করবেন। আরও তথ্য নেয়া হবে যুদ্ধকালীন কমান্ডার এবং উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে। আশা করছি ১৬ ডিসেম্বরের মধ্যে আংশিক তালিকা প্রকাশ করব। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৯ আগস্ট রাজাকারের তালিকা তৈরি করতে ছয় সদস্যের উপকমিটি গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এরপর রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা হলেও তালিকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকায় ক্ষোভ-প্রতিবাদের মুখে তালিকা প্রকাশের তিনদিন পর গত ১৮ ডিসেম্বর তা স্থগিত করা হয়।

Tag :

শেয়ার করুন

বিজয় দিবসের আগেই রাজাকারের আংশিক তালিকা

আপডেট টাইম : ০৭:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০