মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে নিয়ে যে অভিযোগ কাদেরের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / 130

৭১: বিএনপি অবৈধ পথে চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনোই যড়যন্ত্রের রাজনীতি করে না; ষড়যন্ত্র বরদাশতও করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিনে (নির্বাহী আদেশে) মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে।

তিনি বলেন, অবশ্য বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।

Tag :

শেয়ার করুন

বিএনপিকে নিয়ে যে অভিযোগ কাদেরের

আপডেট টাইম : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০