বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • / 93

৭১: ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুম হিসেবে এবার আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৎস্য অধিদফতরে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।

Tag :

শেয়ার করুন

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

আপডেট টাইম : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০