বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় একমাত্র আ.লীগকে পাশে পেয়েছে জনগণ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • / 134

ফাইল ছবি

৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের দুর্যোগের সময় একমাত্র আওয়ামী লীগ সকল শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রায় আট মাস পর দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আজ বৈঠকে বসেছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে আওয়ামী লীগ। অন্য দলগুলো জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু লিপ সার্ভিস দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সামনে যতই সংকট আসুক, আওয়ামী লীগ সরকার শক্তহাতে তা মোকাবিলা করবে।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আ.লীগের লক্ষ্য। এজন্য এখন থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের বিশেষ প্রণোদনায় করোনায় রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। দেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে আছে।

Tag :

শেয়ার করুন

করোনায় একমাত্র আ.লীগকে পাশে পেয়েছে জনগণ: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০