বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • / 120

৭১: করোনা পরিস্থিতির মধ্যেই এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এতদিন স্বাস্থ্যঝুঁকির কথা কথা বিবেচনা করে ৫০ ভাগ আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
মঙ্গলবার বিকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বলেন, আগামীকাল থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হবে। আগামীকাল থেকেই শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে পারবে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে। তবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না।
এর আগে গত শনিবার থেকে স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
এবার তারা খুশি হয়েছেন। তবে রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ঠিক মনে করছেন না। তারা বলছেন, করোনা পরিস্থিতিতে স্টেশনের এসে কাউন্টারের সামনে এভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনলে সংক্রমণের ঝুঁকি বাড়বে।
এদিকে বিমানবন্দর রেলস্টেশনে দেখা যাচ্ছে, কাউন্টারের সামনে ভিড় করছেন টিকিট কিনতে আসা যাত্রীরা। সামাজিক দূরত্ব মানছেন না। অনেকে আবার মুখে মাস্কও পরেননি। করোনার কারণে বর্তমানে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৬৭ জোড়া (১৩৪টি যাত্রীবাহী) ট্রেন চলাচল করছে।
প্রসঙ্গত, আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।

Tag :

শেয়ার করুন

এবার শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

আপডেট টাইম : ০২:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০