সাঁড়াশি অভিযানে ইসি
- আপডেট টাইম : ০২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / 129
৭১: মিথ্যা তথ্য দিয়ে এনআইডি তৈরির বিরুদ্ধে মাঠে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার প্রথম দিনের মতো ঢাকার ১৭টি থানা নির্বাচন অফিসে সাঁড়াশি অভিযান চালানো হয়। ইসি কর্মকর্তারা জানান, সারা দেশেই এ অভিযান চলমান থাকবে।
আগে থেকে এনআইডি নিয়ে জালিয়াতি করে আসছিল নির্বাচন অফিসেরই (খ-কালীন কর্মী) একটি চক্র। গত সোমবারই মিথ্যা তথ্য দিয়ে করা ১৭টি আইডি বক্ল করা হয়।
জানা গেছে, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এন হ্যান্সিং এক্সেস টু সার্ভিসের (আইডিইএ) প্রকল্পে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটররা জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে আসছিল। বিষয়টি প্রতিরোধে সরেজমিন তদন্ত করতে ঢাকার ১৭টি থানা নির্বাচন অফিসে গতকাল ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
আইডিইএ প্রকল্পের অফিসার ইনচার্জ কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান। তিনি জানান, থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের জাল এনআইডি তৈরির ঘটনা সরেজমিন তদন্ত করতে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের পক্ষ থেকে ঢাকার ১৭টি থানা নির্বাচন অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি মোট চারটি টিম দ্বারা পরিচালনা করা হয়।
প্রতিটি টিমে সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা, এনআইডি উইংয়ের একজন কর্মকর্তা, আইডিয়া প্রোজেক্টে একজন আইটি বিশেষজ্ঞ ও একজন করে টেকনিক্যাল এক্সপার্ট ছিলেন। অভিযান ও তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাঁড়াশি অভিযান চলমান থাকবে ও পর্যায়ক্রমে সারা দেশের ১০টি অঞ্চলে ও পরিচালনা করা হবে। মাঠপর্যায়ে এনআইডি সেবার মান বাড়াতে আরও বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা অচিরেই জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলেও জানান তিনি।
গত সোমবার গুলশান ও সবুজবাগ থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের জাল এনআইডি তৈরি ও জাল এনআইডির মাধ্যমে ব্যাংক থেকে লোন নেওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে এনআইডি বানানো সন্দেহভাজন এমন ১৭টি এনআইডি সাময়িকভাবে ব্লক করা হয়। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানানো হয়। অভিযুক্ত দুই ডাটা এন্ট্রি অপারেটরকে গত রোববার চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার এ দুই ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেফতার করে ডিবি।























