মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের শাহরুখ-দীপিকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • / 140

৭১: সিনেমায় বেশ লম্বা বিরতি দিয়ে প্রিয় যশরাজ ফিল্মসের ব্যানারে ফিরছেন শাহরুখ খান। ‘পাঠন’ নামের সেই সিনেমায় রোমান্স কিংয়ের নায়িকা হচ্ছেন তারই হাত ধরে সিনেমায় আসা দীপিকা পাড়–কোন। এই খবরটি মোটামুটি যারা বলিউডের খোঁজখবর রাখেন প্রায় সবারই জানা।

তুন খবর হলো আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন ‘ওম শান্তি ওম’ ছবির সুপারহিট এ জুটি। ফিল্মফেয়ার ব্রেকিং নিউজ হিসেবে জানাচ্ছে, তামিল পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন শাহরুখ ও দীপিকা। সেই ছবির নাম ‘সানকি’। অনেকদিন ধরেই এই ছবিটি নির্মাণের পরিকল্পনা পরিচালকের।

গুঞ্জন হিসেবে এই ছবির জন্য শোনা গেছে শাহরুখ খানের নামও। তবে এই প্রথম বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব নিয়ে জায়গা পেয়েছে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র ফিল্মফেয়ার-কে জানান, ইতোমধ্যে শাহরুখ খানের গ্রিন সিগন্যাল মিলেছে। সিনেমাটির গল্প দীপিকাকেও শোনানো হয়েছে। তিনি সেটি বেশ পছন্দ করেছেন। তার বিপরীতে শাহরুখকে পেয়ে তিনি আরো বেশি উচ্ছ্বসিত।

‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডের জনপ্রিয় এই জুটির পথচলা শুরু। এরপর একে একে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’র মত বক্সঅফিস কাঁপানো সিনেমা উপহার দিয়েছেন তারা। তাই সফলতার বিবেচনায় এই জুটিকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কোনো অবকাশ নেই বলে মনে করেন বলিউড বিশ্লেষকরা। এবার দেখা যাক, গেল কয়েক বছর ধরে সিনেমায় নিজের নামের প্রতি সুবিচার না করতে পারা শাহরুখ খান ‘সানকি’ দিয়ে কতটা সাফল্য পান।

Tag :

শেয়ার করুন

ফের শাহরুখ-দীপিকা

আপডেট টাইম : ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০