বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • / 110

৭১: কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ওই ১৮০ সদস্য বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পুলিশ সদর দপ্তর এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে BANFPU-1 (Rotation-14), MONUSCO, DRC এর সদস্যগণ BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC এর স্থলাভিষিক্ত হবেন।

ওই ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ ১৫ জন কমান্ডিং স্টাফ রয়েছেন। বিদায়ী BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC এর কমান্ডার হিসেবে রয়েছেন সালমা সৈয়দ পলি।

বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আন্তরিক বিদায় জানান।

প্রসঙ্গত, মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। ফলে বিশ্বে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

Tag :

শেয়ার করুন

শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট

আপডেট টাইম : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০