‘আ.লীগের শক্তি জনগণ, বন্দুকের নল নয়’
- আপডেট টাইম : ০৪:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 144
৭১: আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন কাদের।
আইডিইবির সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ, তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।
কাদের বলেন, বিশেষজ্ঞদের মতে আসন্ন শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে-তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।

















