বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদের মৎস্যজীবীদের জন্য ৪৩৯ মে. টন চাল বরাদ্দ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 101

৭১: মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মৎস্যজীবীদের জন্য আরো ৪৩৯.১২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।

কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ১০টি উপজেলায় মৎস্য আহরণে বিরত থাকা ২১ হাজার ৯শ ৫৬টি জেলে পরিবারকে ২০ কেজি হারে এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ভিজিএফ চাল ৩০ সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ দেয়া যাবেনা মর্মেও বরাদ্দ আদেশে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের মে মাসে উল্লিখিত ১০টি উপজেলায় মে-জুন দুই মাসের জন্য সরকার ২২ হাজার ২ শত ৪৯টি মৎস্যজীবী পরিবারকে প্রতি মাসে ২০ কেজি হারে ৮৮৯.৯৬ মেট্রিক টন ভিজিএফ সহায়তা প্রদান করেছে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো রাঙামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দীঘিনালা।

উল্লেখ্য, প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে।

Tag :

শেয়ার করুন

কাপ্তাই হ্রদের মৎস্যজীবীদের জন্য ৪৩৯ মে. টন চাল বরাদ্দ

আপডেট টাইম : ০৬:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০