বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 123

৭১: ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে মুখ খুললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, এই দুই দেশের সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো কোন সম্পর্কের তুলনা হয় না।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী বলেন, রীভা গাঙ্গুলী দাস পদোন্নতি পেয়েই কিন্তু দিল্লীতে ফেরত যাচ্ছেন। তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতিতে আমি তাকে অভিনন্দন জানাই।

মন্ত্রী আরও বলেন, তার বাংলাদেশে অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন ভারতে বহুবছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে আমাদের বিটিভি দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান মালা সেখানে সম্প্রচার হচ্ছে।

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যেটির কাজ শুরু হচ্ছে। করোনার কারণে এটি আপাতত বন্ধ আছে৷ তবে খুব শিগগির সেই কাজ আবার শুরু হবে।

একই সঙ্গে দুই দেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকেও আলোচনা করেছি।

Tag :

শেয়ার করুন

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০