বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাহাত খানের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও সেতুমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • / 106

৭১: বিশিষ্ট কথা সাহিত্যিক ও খ্যাতিমান সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার পৃথক বার্তায় রাহাত খানের মৃত্যুতে তারা এই শোক প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের শোক-সন্তপ্ত সদ্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ শোকবার্তায় বলেন, রাহাত খান দেশের একজন অনন্য খ্যাতিমান কথাশিল্পী ও সাংবাদিক ছিলেন। ছোটগল্প, উপন্যাস সহ বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে ও সাংবাদিকতায় তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পৃথক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক বার্ধক্যজনিত জটিলতার কারণে আজ রাত সাড়ে আটটার দিকে নগরীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাহাত খান হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

Tag :

শেয়ার করুন

রাহাত খানের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও সেতুমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০