বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবরিনার দুইটি এনআইডি কার্ড ব্লক, তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / 103

৭১: তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার হওয়ায় কোভিড-১৯ টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর দুইটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

তিনি জানান, ‘সম্প্রতি দুর্নীতি দমন কমিশন-দুদক থেকে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের দ্বৈত ভোটার হওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়। তারপর আমরা তার দুটি পরিচয়পত্র যাচাইয়ের জন্য তদন্ত করি। তদন্ত করে দেখা গেছে, ডা. সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। প্রথমটি করা হয়েছিল ২০০৯ সালে। যেটি মোহাম্মদপুর থানা নির্বাচন অফিস থেকে করা। আর দ্বিতীয়টি গুলশান থানা নির্বাচন অফিস থেকে ২০১৬ সালে করা হয়।’

মহাপরিচালক আরো বলেন, ‘আইন অনুযায়ী প্রথমটি বৈধ, দ্বিতীয়টি অবৈধ। ফলে আমরা গুলশান থানা নির্বাচন অফিসকে চিঠি দিয়ে ডা. সাবরিনা আরিফের প্রতি জাতীয় নিবন্ধন আইনের ১৪ এবং ১৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। তার বিরুদ্ধে বিধিবর্হিভূতভাবে একাধিক আইডি সংগ্রহ করার অপরাধে মামলা করা হবে। একই সঙ্গে আরো বিস্তারিত তদন্তের স্বার্থে সাবরিনার দুটি পরিচয়পত্রই ব্লক করে দেওয়া হয়েছে।’

মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত তথ্য জানার জন্য ছয় সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের কোনো নির্বাচন কমিশনের কর্মকর্তার গাফিলতি বা দোষ ছিল কিনা তাও যাচাই করা হবে। তেমনটি হয়ে থাকলে এটি দণ্ডনীয় অপরাধ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এই ব্যাপারে আরো বিস্তারিত তদন্ত করছে।’

প্রসঙ্গত, ডা. সাবরিনা মোহাম্মদপুর ও গুলশান নির্বাচন থানার অন্তর্গত এলাকায় দুইবার ভোটার হয়েছেন। দুটি জাতীয় পরিচয়পত্রে নিজের, বাবা ও মায়ের নাম ভিন্ন দিয়েছেন। এ ছাড়া বয়স ও ঠিকানাও পরিবর্তন করেছেন সাবরিনা।

Tag :

শেয়ার করুন

সাবরিনার দুইটি এনআইডি কার্ড ব্লক, তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৭:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০