মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাকসিন গ্রহণের পর পুতিনের মেয়ের দেহে অ্যান্টিবডি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / 130

৭১: গত ১১ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ নথিভুক্ত করেছে রাশিয়া। সেই ভ্যাকসিনটিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের দেহে প্রয়োগ করা হয়েছিল।

রাশিয়ার গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে সেই ভ্যাকসিনে তার মেয়ের দেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে।

রসিভা ২৪ ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাতকারে পুতিন জানান, ভ্যাকসিন দেয়ার পরদিন তার মেয়ের দেহের তাপমাত্রা বেড়ে ৩৮ ৪ ডিগ্রী সেলসিয়াস বা ১০১ ডিগ্রী ফারেনহাইট হয়েছিল। দ্বিতীয় দিন তাপমাত্রা কমে ৩৭ ডিগ্রী সেলসিয়াস বা ৯৮ ডিগ্রী ফারেনহাইটে নেমে আসে।

সাক্ষাতকারে পুতিন আরো জানিয়েছেন যে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেপ্টেম্বর নাগাদ রাশিয়াতে আরেকটি ভ্যাকসিন অনুমোদন পাবে।

সাক্ষাতকারে পুতিন বলেছেন, এই ভ্যাকসিন একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করে; আমাদের বিশেষজ্ঞদের কাছে ব্যাপারটি অত্যন্ত স্পষ্ট।

এর মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে; যা আমার মেয়ের ক্ষেত্রেও ঘটেছে। এটি ক্ষতিকর নয়। ঈশ্বরকে ধন্যবাদ, আমার মেয়ে ভালো আছে।

বিশ্বের বহু বিশেষজ্ঞ দাবি করছেন যে স্পুটনিক পাঁচ ঠিক মতো পরীক্ষা করা হয়নি। তার আগেই অনুমোদন দিয়েছে রাশিয়া।

Tag :

শেয়ার করুন

ভ্যাকসিন গ্রহণের পর পুতিনের মেয়ের দেহে অ্যান্টিবডি

আপডেট টাইম : ০৬:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০