দেশে করোনায় মোট সুস্থ ২ লাখ ছুঁই ছুঁই
- আপডেট টাইম : ০৬:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 148
৭১: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। মোট সুস্থ হয়েছে ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৮৫ হাজার ২৬১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ২ হাজার ১৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে বুধবার (২৬ আগস্ট) ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৫ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। গতকালের চেয়ে ৪৫৪ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৮৮১ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬২ দশমিক ৩৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৬১ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৬ জন কম শনাক্ত হয়েছেন।
গতকাল ১৪ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৭ দশমিক ৯৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৩৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৭৮৮ জনের। গতকালের চেয়ে আজ ৪৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশের ৯২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ১৫৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৯১৭টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।






















