শিরোনাম :
‘শ্রিংলার সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন দুঃখজনক ও বিভ্রান্তিকর’
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 97
৭১: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার গত ১৮ আগস্ট ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর পরিবেশন করছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
গতকাল সোমবার (২৪ আগস্ট) রাতে হাইকমিশনের ভেরিফাইড ফেইসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে খুব সামান্য বোধগম্যতা নিয়ে উদ্দেশ্যমূলক, ভুল এবং অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করছে। এ ধরনের বাজে প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন।
Tag :






















