‘দিবালোকের মত সত্য; গ্রেনেড হামলায় বিএনপি জড়িত’
- আপডেট টাইম : ০৫:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / 124
৭১: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মত সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ।
রোববার (২৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি উট পাখির মত মুখ বালুতে লুকিয়ে রাখলেও সত্য কখনো মিথ্যা হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন তা সত্য ও স্পষ্ট।
বিএনপি সব সময় মিথ্যা আর অপপ্রচারে বিভ্রান্তে লিপ্ত থাকে উল্লেখ করে তিনি বলেন, তারা সত্যকে অন্ধকার করে রাখতে চায়। সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারের শত্রুরা সত্য সহ্য করতে পারে না। সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়। সত্য সবসময় সত্য হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন,অনুকূলে পরিস্থিতি এলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

















