মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেনেড হামলাকে কেন দুর্ঘটনা বলছে বিএনপি, জানালেন কাদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • / 152

৭১: শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলাকে দুর্ঘটনা বলছে। খুনিদের নিখুঁত হত্যা পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা এখন ওই ঘটনাকে দুর্ঘটনাই মনে করতে পারে।

রোববার (২২ আগস্ট) নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতারা দিবালোকের মতো সত্যকে বিকৃত করে বলছে, একুশে আগস্ট নাকি দুর্ঘটনা। একুশে আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। যা ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা।

একুশে আগস্টে টার্গেট ছিল দেশরত্ন শেখ হাসিনা।

মুফতি হান্নানসহ অন্যান্যদের বক্তব্য এবং দালিলিক প্রমাণে বেরিয়ে এসেছে কারা এর পেছনে মদদ দিয়েছে, কারা বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে।

এ হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন বিএনপির শীর্ষ নেতৃত্ব সবাই জানতো। তারা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। সেদিন আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে যান।

কাদের বলেন, মূলত হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই তারা এটাকে দুর্ঘটনা বলছেন। খুনিদের নিখুঁত হত্যা পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে দুর্ঘটনায় মনে করতে পারে। তদন্তে বাধা দেয়া, জজ মিয়া নাটক সাজানো, আলামত নষ্ট করাসহ পদে পদে বাধাদানের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ জাতির কাছে আজ স্পষ্ট।

করোনা শিগগির চলে যাবে বা চলে যাচ্ছে এমন মনে করার কোনো যৌক্তিক কারণ নেই দাবি করে কাদের বলেন, এমন ভাবে স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শন বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে। জীবন-জীবিকার প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আমাদের অভ্যাসের পরিবর্তন ঘটিয়ে তা স্বাস্থ্যবান্ধব করতে হবে। সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থায় অধিক মনোযোগী হচ্ছে সর্বত্তোম কৌশল।

Tag :

শেয়ার করুন

গ্রেনেড হামলাকে কেন দুর্ঘটনা বলছে বিএনপি, জানালেন কাদের

আপডেট টাইম : ০৪:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০