‘জয়কে কিডন্যাপ করে হত্যার চেষ্টা হয়েছিল’
- আপডেট টাইম : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 104
৭১: ২১ আগস্টের দিন সকালে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আমেরিকায় সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। এফবিআই’র হাতে এই চক্রান্ত ধরা পড়ে।
শুক্রবার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ঘটনার ১৬তম বার্ষিকী উপলক্ষে সকালে এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্ট শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের জন্য কিছু করতেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাছাড়া ২১ আগস্টের দিন যে ঘটনা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়।






















