সাগরের উত্তাল ঢেউয়ে বেরিয়ে এলো সাবমেরিন ক্যাবলের লাইন
- আপডেট টাইম : ০৪:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 121
৭১: কুয়াকাটা সৈকতের বালুর নিচ উঠে এসেছে কলাপাড়ার লতাচাপলীর মাইটভাঙ্গা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাব মেরিন ল্যান্ডিং স্টেশনের অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন (আর্টিকুলেটেড পাইপ)। সমুদ্রের ভাঙ্গনে বালু ক্ষয়ের কারণে বৃহস্পতিবার সন্ধার দিকে মূল ক্যাবল লাইনটি বের হয়ে আসে। এতে দুর্ঘটনার আশংকায় ঘটনাস্থলে রাতে নিরাপত্তাকর্মী পাহারায় নিয়োজিত করেছে স্টেশন কর্তৃপক্ষ।
দ্বিতীয় সাবমেরিণ ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ মহা ব্যবস্থাপক মো.তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের বালুর নিচ থেকে প্রায় ২৫ হাজার কি.মি. দীর্ঘ ক্যাবল লাইন কুয়াকাটা সৈকত হয়ে সাড়ে ছয় কিলোমিটার দূরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের সাবমেরিন ল্যান্ডিং স্টেশনে এসে মুল সার্ভারে সংযুক্ত হয় । বৃহস্পতিবার সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে সাগরে বালু ক্ষয়ের কারণে প্রায় ১০ ফুট আর্টিকুলেটেড পাইপ (ক্যাবল লাইন) বের হয়ে আসে। প্রায় চার ইঞ্চি ব্যাসের এই পাইপ লাইন থেকে র্মূল সার্ভারের লাইন টানা হয়েছে। এতে ইন্টারনেট সরবরাহে কোন সমস্যা হবে না বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৯ আগস্ট অসাবধানতা বশত ইন্টারনে সঞ্চালন লাইনের পাওয়ার ক্যাবল কেটে ১৩ ঘন্টা সারাদেশে ইন্টারনেট সরবরাহ ধীরগতি হওয়ার পর ঢাকা থেকে প্রকৌশলীরা এসে সঞ্চালন লাইন ঠিক করে।






















